Headlines

প্রতিষ্ঠা দিবসে উৎসবের আবহ ত্রিপুরা মেডিকেল কলেজে

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো ত্রিপুরা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ কলেজের শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য বিশিষ্টজনেরা।প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কলেজের শিক্ষা, চিকিৎসা পরিষেবা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসে। মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠানের অগ্রগতি ও চিকিৎসা ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।প্রতিষ্ঠা দিবস ঘিরে কলেজ চত্বরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় ত্রিপুরা মেডিকেল কলেজের ভূমিকা আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *