দৃষ্টিহীনদের গ্রন্থাগার ব্যবহারের ক্ষেত্রে নানা সমস্যা ও অসুবিধার কথা তুলে ধরে বীরচন্দ্র স্টেট লাইব্রেরির প্রধান গ্রন্থাগারিক অরুণাংশু দাসের কাছে ডেপুটেশন দিল অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।ডেপুটেশনে দৃষ্টিহীন পাঠকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়। সংগঠনের অভিযোগ, লাখ লাখ টাকা ব্যয়ে আনা ব্রেইল প্রিন্টার মেশিন পড়ে থাকলেও তা কার্যত ব্যবহার হচ্ছে না। ফলে গুরুত্বপূর্ণ সরঞ্জাম নষ্ট হওয়ার পাশাপাশি দৃষ্টিহীন পাঠকরাও বঞ্চিত হচ্ছেন।প্রতিনিধিদের বক্তব্য শোনার পর সমস্যাগুলি স্বীকার করে তা সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন প্রধান গ্রন্থাগারিক অরুণাংশু দাস।এদিন উপস্থিত ছিলেন অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা। ডেপুটেশন শেষে তিনি সংগঠনের পক্ষ থেকে দৃষ্টিহীনদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন।
ব্রেইল প্রিন্টার পড়ে নষ্ট, দৃষ্টিহীনদের সমস্যায় ডেপুটেশন
