স্মার্ট মিটার বসানোর কয়েক মাসের মধ্যেই প্রায় ৫০ হাজার টাকার বিদ্যুৎ বিল হাতে পেয়ে দিশেহারা সোনামুড়ার বাসিন্দা মনির হোসেন। এত বিপুল বিল কীভাবে এলো, তা নিয়ে উঠছে প্রশ্ন।মনির হোসেনের দাবি, স্মার্ট মিটার বসানোর পর থেকেই বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। সম্প্রতি প্রায় ৫০ হাজার টাকার বিল আসায় রীতিমতো মাথায় হাত পড়েছে তাঁর।এ ঘটনায় বিদ্যুৎ দপ্তরের কাছে বিলটি পুনরায় যাচাই করে সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন ওই গ্রাহক। স্মার্ট মিটার নিয়ে ইতিমধ্যেই সাধারণ গ্রাহকদের মধ্যে যে নানা প্রশ্ন রয়েছে, এই ঘটনায় তা আরও জোরালো হলো।
স্মার্ট মিটারে ৫০ হাজার টাকার বিল! মাথায় হাত সোনামুড়ার মনিরের
