মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো তাঁর শালিকারও। দুর্ঘটনায় মৃত দুইজন হলেন অসিত দেববর্মা ও বিল্লু দেববর্মা।ঘটনার পর গুরুতর আহত অবস্থায় যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। পরপর দুইজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।দুর্ঘটনার ঘটনায় পুলিশ সংশ্লিষ্ট গাড়ির চালককে গ্রেপ্তার করেছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
দুর্ঘটনায় যুবকের মৃত্যু, চিকিৎসাধীন শালিকারও মৃত্যু; গ্রেপ্তার চালক
