সোনামুড়ার নগর বর্ডার রোড এলাকা থেকে নিষিদ্ধ কফ সিরাপ পাচারের মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট মধ্যরাতে সোনামুড়া থানার পুলিশ ও ৮১ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ যৌথ অভিযান চালায় ইউএনসি নগরের ২ নম্বর ওয়ার্ডের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়।অভিযানের সময় একটি বাইক থেকে ২৫টি নিষিদ্ধ কফ সিরাপের বোতল উদ্ধার করা হয়। পুলিশ ও বিএসএফের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে তাঁর বাইক ও উদ্ধার হওয়া কফ সিরাপ জব্দ করা হয়। বাইকটির নম্বর TR 07G-9155।ঘটনায় সোনামুড়া থানায় এনডিপিএস আইনে মামলা দায়ের হয়। সেই মামলার তদন্তের সূত্র ধরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আগামীকাল তাঁকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করা হবে।
সীমান্তে কফ সিরাপ পাচারের মামলায় গ্রেফতার যুবক
