বুধবার বিশালগড়ের জাঙ্গালিয়া সড়কে দ্রুতগামী একটি গাড়ির সঙ্গে TR01W9611 নম্বরের বাইকের সংঘর্ষে গুরুতর আহত হন বাইকচালক সাগর সাহা। সংঘর্ষের জেরে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন।খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত সাগর সাহাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। জানা গেছে, দুর্ঘটনায় তাঁর একটি পা গুরুতরভাবে ভেঙে যায়। তাঁর বাড়ি আগরতলা এলাকায়।ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ হাসপাতালে পৌঁছে দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে।
জাঙ্গালিয়া সড়কে গাড়ি-বাইকের সংঘর্ষ, গুরুতর আহত ১
