প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবা ও নেতৃত্বের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-কে সামনে রেখে আগরতলা স্টেট গেস্ট হাউসে আলোচনা সভার আয়োজন করে ত্রিপুরা প্রদেশ বিজেপি।সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেব রায়সহ দলের মন্ত্রী, বিধায়ক ও অন্যান্য নেতৃত্ব। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই অভিযান পালনের বিষয়ে সভায় আলোচনা হয়।
‘সেবা সংকল্প অভিযান’ ঘিরে বিজেপির আলোচনা সভা আগরতলায়
