Headlines

গুরুদেব শান্তিকালীর তিরোধান দিবসে শোভাযাত্রা, মানবসেবার অঙ্গীকার ভক্তদের

জিরানিয়া, ২৭ আগস্ট: গুরুদেব শ্রী শ্রী শান্তিকালীর ২৬তম তিরোধান দিবস উপলক্ষে বোরাখায় নানা কর্মসূচির আয়োজন করা হয়। শান্তিকালী আশ্রমের উদ্যোগে অনুষ্ঠিত হয় ধর্মীয় শোভাযাত্রা।আশ্রম সূত্রে জানা যায়, মানবসেবা, ধর্মের প্রচার-প্রসার ও শিক্ষার বিস্তারে গুরুদেব শ্রী শ্রী শান্তিকালীর ভূমিকা স্মরণ করে প্রতি বছর তাঁর তিরোধান দিবস পালন করা হয়। ২০০০ সালের ২৭ আগস্ট জিরানিয়া মহকুমার বোরাখা এলাকায় আততায়ীদের হাতে তাঁর মৃত্যু হয়।তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবছরও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেন আশ্রমের ভক্ত ও অনুগামীরা। পাশাপাশি গুরুদেবের আদর্শ অনুসরণ করে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার করেন তাঁরা।অনুষ্ঠানে কুমারী ব্রহ্মচারী স্বপন দেববর্মা সহ আশ্রমের অন্যান্য ভক্ত ও অনুগামীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *