Headlines

শিক্ষক সংকটে শম্ভু চন্দ্র পাড়া স্কুল, নেই টয়লেট-বাউন্ডারি!

মোহনপুর মহকুমাধীন লেফুঙ্গা ইন্সপেক্টর অফ স্কুলের অধীন লেম্বুছড়ার শম্ভু চন্দ্র পাড়া সিনিয়র বেসিক স্কুলে শিক্ষক স্বল্পতা সহ একাধিক সমস্যায় ব্যাহত হচ্ছে পঠনপাঠন। বিদ্যালয়ে নিয়ম অনুযায়ী ৮ জন শিক্ষক-শিক্ষিকা থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছেন মাত্র ৪ জন। ফলে একসঙ্গে একাধিক শ্রেণির ক্লাস নিতে হচ্ছে, যার প্রভাব পড়ছে পড়ুয়াদের শিক্ষায়।শুধু শিক্ষক সংকটই নয়, বিদ্যালয়ে নেই পর্যাপ্ত শৌচালয়ের ব্যবস্থা। বিশেষ করে ছাত্রীদের প্রাকৃতিক কাজের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। পাশাপাশি বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল না থাকায় স্কুল চত্বরে অবাধে গরু-ছাগলের বিচরণে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ।সমস্ত সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত দেববর্মা। সংশ্লিষ্ট দপ্তরের কাছে শিক্ষক নিয়োগ এবং বিদ্যালয়ের পরিকাঠামোগত সমস্যাগুলি দ্রুত সমাধানের আবেদন জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *