Headlines

মণিপুরে বন্ধক নতুন মারুতি, বিপাকে মালিক!

ওয়েব নিউজ কপি:নতুন মারুতি গাড়ি ভাড়ায় দিয়ে বিপাকে পড়েছেন আমতলির চারিপাড়া এলাকার বাসিন্দা কর্ণজিৎ ভৌমিক। অভিযোগ, মাসিক ১১ হাজার টাকার বিনিময়ে ভাড়ায় দেওয়া তাঁর TR-01-CF-0520 নম্বরের গাড়িটি একাধিক ব্যক্তির হাত ঘুরে শেষ পর্যন্ত মণিপুরে এক যুবকের কাছে বন্ধক রাখা হয়েছে।অভিযোগ অনুযায়ী, কর্ণজিৎ ভৌমিক তাঁর গাড়িটি ফুলতলীর মতিনগর এলাকার আশিস মিয়ার কাছে ভাড়ায় দেন। পরে আশিস মিয়া গাড়িটি পানিসাগর এলাকার ইউসুফ আলী ওরফে আকাশ উদ্দিনের কাছে দেন বলে দাবি মালিকের। এরপরই গাড়িটি মণিপুরে বন্ধক রাখা হয় বলে অভিযোগ।বিষয়টি জানতে পেরে বুধবার আমতলী থানায় মামলা দায়ের করেন গাড়ির মালিক। বৃহস্পতিবার সকালে থানায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দ্রুত মণিপুর থেকে তাঁর গাড়িটি উদ্ধার করার জন্য পুলিশের কাছে আবেদন জানান কর্ণজিৎ ভৌমিক।ঘটনায় গাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ নেয় এবং গাড়িটি আদৌ উদ্ধার করা সম্ভব হয় কি না, এখন সেদিকেই নজর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *