Headlines

১২ দফা দাবিতে আগরতলায় SUCI(C)-র বিক্ষোভ মিছিল

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ ১২ দফা দাবিতে রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল করল SUCI(C)। দলের পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচিতে রেশন ব্যবস্থার মাধ্যমে চাল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর নিয়মিত সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়।পাশাপাশি শিক্ষা ও চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন এবং সরকারের সমস্ত শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিও তুলে ধরেন বিক্ষোভকারীরা।দলের কর্মী-সমর্থকদের অংশগ্রহণে আয়োজিত মিছিল থেকে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়। ১২ দফা দাবির দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন SUCI(C) নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *