Headlines

কলসীরমুখে টমটম চালককে মারধরের অভিযোগ

জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের কলসীরমুখ এলাকায় এক টমটম চালককে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। আহত চালকের নাম অভিজিৎ শীল। বর্তমানে তিনি বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।অভিযোগ অনুযায়ী, বুধবার কলসীরমুখে নিজের বাড়ির সামনে টমটম রাখার সময় স্থানীয় যুবক বাপন বাইক নিয়ে তাঁর গাড়ির সামনে দাঁড়িয়ে তাঁকে কলসীরমুখ বাজারে যেতে বলেন। বাপনের কথামতো বাজারে পৌঁছালে সেখানে বাপনসহ আরও তিন যুবক তাঁকে মারধর করেন বলে অভিযোগ অভিজিতের।ঘটনার পর আহত অবস্থায় অভিজিৎ শীল চিকিৎসার জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান। তাঁর দাবি, ঘটনার বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বাইখোড়া থানায় অভিযোগ জানানো হয়েছে।অভিজিৎ শীলের আবেদন, পুলিশ যেন ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *