Headlines

উদয়পুরে প্রশাসনের বাজার অভিযান, বাজেয়াপ্ত মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী

উদয়পুর: সাধারণ মানুষের স্বার্থে খাদ্যসামগ্রীর গুণগত মান বজায় রাখা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উদয়পুর শহরের বিভিন্ন দোকানে অভিযান চালাল প্রশাসন।বৃহস্পতিবার উদয়পুর মহকুমা শাসকের নির্দেশে খাদ্য দপ্তর, লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্ট, ফুড সেফটি ডিপার্টমেন্ট এবং উদয়পুর পৌর পরিষদের যৌথ উদ্যোগে চকবাজারের বিভিন্ন হোলসেল ও রিটেল দোকানে অভিযান চালানো হয়।অভিযান চলাকালীন দোকানগুলিতে খাদ্যসামগ্রীর মেয়াদ, প্যাকেটের গায়ে উল্লেখিত মূল্য এবং পণ্যের গুণগত মান খতিয়ে দেখেন আধিকারিকরা। বেশ কয়েকটি দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়।প্রশাসনের কাছে নির্ধারিত মূল্যের তুলনায় বেশি দামে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রির অভিযোগও রয়েছে। এদিনের অভিযানে সেই বিষয়টিও খতিয়ে দেখা হয়। নিয়ম ভঙ্গকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।খাদ্য দপ্তরের আধিকারিক দেবজ্যোতি চক্রবর্তী জানান, উদয়পুর শহর ও আশপাশের বাজারগুলিতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযানে বিভিন্ন দোকান থেকে বারবার মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী উদ্ধার হওয়ায় ব্যবসায়ীদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।তিনি জানান, বৃহস্পতিবার যেসব দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী পাওয়া গেছে এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগ রয়েছে, সেগুলির বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে উদয়পুর মহকুমা শাসকের কাছে পাঠানো হবে। রিপোর্টের ভিত্তিতে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।প্রশাসনের এই অভিযানকে ঘিরে বাজারে খাদ্যসামগ্রীর গুণগত মান বজায় রাখা এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করার ক্ষেত্রে আরও কঠোর নজরদারির বার্তা মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *