Headlines

খুঁটি পূজায় শুরু প্রস্তুতি, চেবরী লোটাস ক্লাবে এবারও চমক

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে খোয়াই জেলার বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থায় শুরু হয়েছে মণ্ডপ নির্মাণের প্রস্তুতি। ঐতিহ্য মেনে খুঁটি পূজার মধ্য দিয়ে একে একে দুর্গাপূজার শুভ সূচনা করছে বিভিন্ন পূজা কমিটি।প্রতিবছরের মতো এবারও ব্যতিক্রমী আয়োজনের প্রস্তুতি নিচ্ছে চেবরী লোটাস ক্লাব। গত কয়েক বছর ধরে মণ্ডপ ও প্রতিমার অভিনবত্বের কারণে খোয়াই জেলার অন্যতম আকর্ষণীয় দুর্গাপূজা হিসেবে পরিচিতি পেয়েছে এই ক্লাবের আয়োজন।আজ সকাল ১০টায় খুঁটি পূজার মধ্য দিয়ে এবারের মণ্ডপ নির্মাণের আনুষ্ঠানিক সূচনা করেন ক্লাবের সদস্যরা। পূজাকে সফল করে তুলতে দর্শনার্থী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি এবং সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *