Headlines

পশ্চিম মহিলা থানায় সম্প্রীতির রাখি, পুলিশের সঙ্গে মিলল সমাজের বিভিন্ন স্তর

পশ্চিম মহিলা থানার উদ্যোগে উৎসবমুখর পরিবেশে পালিত হলো রাখি বন্ধন উৎসব। পুলিশের সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতেই এই আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার ভারপ্রাপ্ত পুলিশ মহা নির্দেশক জি. এস. রাও, আইজি ল অ্যান্ড অর্ডার মনচাক ইপ্পার, পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার নমিত পাঠকসহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝরনা দেববর্মণ। বিভিন্ন এনজিও থেকে আগত মহিলারাও এই রাখি বন্ধন উৎসবে অংশ নেন। একে অপরকে রাখি পরিয়ে সৌভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবতার বার্তা তুলে ধরেন উপস্থিত সকলে।পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি নারীদের নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতির বার্তা দিয়েছে এই বিশেষ আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *