রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে আন্তর্জাতিক চেকপোস্টে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন তিনি সীমান্তে কর্তব্যরত BSF জওয়ানদের হাতে রাখি পরিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন।দেশের নিরাপত্তায় সীমান্তে দিন-রাত দায়িত্ব পালন করা জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে এই রাখি বন্ধন কর্মসূচি পালন করা হয়। জওয়ানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাঁদের সুস্থতা ও নিরাপত্তা কামনা করেন প্রতিমা ভৌমিক।আন্তর্জাতিক চেকপোস্টে এই আয়োজনের মধ্য দিয়ে রাখির পবিত্র বন্ধনে দেশপ্রেম, মানবিকতা ও ভ্রাতৃত্বের বার্তা তুলে ধরা হয়।
সীমান্তে সম্প্রীতির বন্ধন, BSF জওয়ানদের রাখি পরালেন প্রতিমা ভৌমিক
