ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডঃ বিশাল কুমার।সাংবাদিক সম্মেলনে SIR সংক্রান্ত বিভিন্ন বিষয়, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলাশাসক। একইসঙ্গে যোগ্য ভোটারদের তালিকায় অন্তর্ভুক্তি এবং ভোটার তালিকা নির্ভুল রাখার গুরুত্বের ওপরও জোর দেওয়া হয়।SIR প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সাংবাদিক সম্মেলনের আয়োজন বলে জানা গেছে।
SIR নিয়ে সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক, ভোটার তালিকা সংশোধনে জোর
