Headlines

টিটিএএডিসির ক্ষমতায়ন নিয়ে আগরতলায় সেমিনার, উপজাতি উন্নয়নে জোর ARTIST-এর

আগরতলা প্রেস ক্লাবে Assembly of Retired Tribals Intellectuals & Scholars of Tripura (ARTIST)-এর উদ্যোগে টিটিএএডিসির ক্ষমতায়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে বক্তব্য রাখেন রাজ্য সরকারের প্রাক্তন আইন সচিব দাতামোহন জমাতিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমীর দেববর্মা, ডা. সত্যরঞ্জন দেববর্মা ও ধীরাজ দেববর্মাসহ অন্যান্য বিশিষ্টজনেরা।সেমিনারে টিটিএএডিসির ক্ষমতায়ন, উপজাতি সমাজের উন্নয়ন এবং স্বশাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আয়োজকদের মতে, ত্রিপুরার উপজাতিদের সামগ্রিক উন্নয়নের প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যেতে টিটিএএডিসিকে শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেমিনারকে সেই লক্ষ্যে একটি অগ্রবর্তী পদক্ষেপ হিসেবেই দেখছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *