রাখি বন্ধন উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হলো বিশেষ উদযাপন। উৎসবের আবহে মুখ্যমন্ত্রীর হাতে রাখি পরিয়ে দেন বোনেরা।ভাই-বোনের ভালোবাসা, স্নেহ ও পারস্পরিক বন্ধনের প্রতীক রাখি বন্ধন উপলক্ষে সরকারি বাসভবনে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বোনেরা মুখ্যমন্ত্রীর হাতে রাখি পরিয়ে তাঁর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।এই উপলক্ষে মুখ্যমন্ত্রীও সকলকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানান এবং ভাই-বোনের এই পবিত্র সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হোক বলে আশা প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রাখির উৎসব, বোনেদের ভালোবাসায় আবেগঘন মুহূর্ত
