Headlines

PhonePe-তে পেমেন্ট, অ্যাকাউন্টে টাকা নেই! TRTC পাম্পে ‘স্ক্যাম’-এর অভিযোগ

TRTC পেট্রোল পাম্পে PhonePe-এর মাধ্যমে পেট্রোল নেওয়ার পরও পাম্পের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা না পড়ার অভিযোগ উঠেছে। পাম্প ম্যানেজারের দাবি, প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। গ্রাহকদের কাছ থেকে ডিজিটাল পেমেন্ট নেওয়া হলেও নির্দিষ্ট অর্থ পাম্পের অ্যাকাউন্টে পৌঁছাচ্ছে না।পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, বিষয়টি এক ধরনের প্রতারণা বা ‘স্ক্যাম’-এর মতো মনে হচ্ছে। ঘটনার কারণে আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন পাম্পের ম্যানেজার। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *