মনুশ্রীর অসুস্থতাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে প্রাক্তন প্রতিমন্ত্রী তথা বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিককে নিয়ে যে অপপ্রচার চালানো হয়েছে, তার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন মন্তব্য ও প্রচারকে ঘিরে নিজের অবস্থান স্পষ্ট করেন প্রতিমা ভৌমিক। তিনি জানান, অসুস্থ মনুশ্রীর চিকিৎসা ও সুস্থতা নিয়ে মানুষের আবেগকে কাজে লাগিয়ে বিভ্রান্তিকর প্রচার চালানো অনভিপ্রেত।মনুশ্রীর দ্রুত আরোগ্য কামনা করে তিনি সকলকে দায়িত্বশীলভাবে বিষয়টি দেখার এবং যাচাই না করে কোনো তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানান।
মনুশ্রীর অসুস্থতা নিয়ে অপপ্রচার, মুখ খুললেন প্রতিমা ভৌমিক
