রাখি বন্ধন উৎসব উপলক্ষে মানবিক উদ্যোগ নিলেন প্রাক্তন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উৎসবের দিনে অনাথ শিশু এবং আশা কর্মী বোনদের হাতে রাখি পরিয়ে তাঁদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন তিনি।ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অনাথ শিশুদের সঙ্গে সময় কাটান প্রতিমা ভৌমিক। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আশা কর্মীদেরও রাখি পরিয়ে তাঁদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে এই উদ্যোগে উঠে আসে মানবিকতার বার্তা। শিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরে কাজ করা মহিলাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন প্রতিমা ভৌমিক।
অনাথ শিশু ও আশা কর্মীদের হাতে রাখি, মানবিক উদ্যোগে প্রতিমা ভৌমিক
