আগরতলা পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের টাউন প্রতাপগড় রোড নম্বর ৩-এর কানাই সাহার গলিতে চলা ড্রেন নির্মাণের কাজ পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।এদিন সরেজমিনে গিয়ে নির্মাণকাজের অগ্রগতি খতিয়ে দেখেন মেয়র। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের সঙ্গে কাজের বিভিন্ন দিক নিয়ে প্রয়োজনীয় আলোচনা করেন তিনি।পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন মেয়র। ড্রেন সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও দীর্ঘদিনের অসুবিধার কথা তাঁর কাছে তুলে ধরেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ ও সমস্যাগুলি মন দিয়ে শোনেন দীপক মজুমদার এবং দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।স্থানীয়দের আশা, মেয়রের আশ্বাসের পর এলাকার ড্রেন সংক্রান্ত সমস্যাগুলির দ্রুত সমাধান হবে এবং বর্ষাকালে জল জমার সমস্যা অনেকটাই কমবে।
ড্রেন নির্মাণের কাজ পরিদর্শনে মেয়র, স্থানীয়দের সমস্যা শুনলেন দীপক মজুমদার
