Headlines

চুরি যাওয়া সোনা বিক্রি করতে এসে পুলিশের জালে যুবক!

চুরি যাওয়া স্বর্ণালংকার বিক্রি করতে এসে পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পূর্ব থানার পুলিশ। অভিযোগ, চুরি যাওয়া স্বর্ণালংকার বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল।পুলিশের তৎপরতায় ঘটনাস্থল থেকেই ওই যুবককে আটক করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া বলে সন্দেহ করা স্বর্ণালংকার উদ্ধার হয়েছে বলে জানা গেছে।আটক যুবককে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং স্বর্ণালংকারগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *