আগরতলার যোগেন্দ্রনগর সিপিএম পার্টি অফিসে মানবিক উদ্যোগে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও স্বেচ্ছায় রক্তদান করে এই মহৎ কর্মসূচিতে অংশ নেন।শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সহ সিপিএমের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। রক্তের সংকট মোকাবিলায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান উপস্থিত নেতৃত্বরা।রক্তদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে ঘিরে শিবিরে দেখা যায় উৎসাহ ও মানবিকতার আবহ।
যোগেন্দ্রনগরে সিপিএমের রক্তদান শিবির, উপস্থিত বিরোধী দলনেতা জিতেন চৌধুরী
