Headlines

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব দেবকে ঘিরে আগরতলায় সংবর্ধনা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে স্বাগত জানিয়ে আগরতলার রবীন্দ্র ভবন হলে আয়োজন করা হয় অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিপ্লব কুমার দেবকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়, সাংসদ রাজীব ভট্টাচার্যসহ দলের অন্যান্য মন্ত্রী, বিধায়ক ও নেতৃত্ববৃন্দ। বিপ্লব কুমার দেবের নতুন দায়িত্বকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও ছিল উৎসাহ ও উদ্দীপনা। অনুষ্ঠানে তাঁর সর্বভারতীয় সাংগঠনিক দায়িত্বের সাফল্য কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *