দ্রব্যমূল্য বৃদ্ধি ও রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে সরকারের নজর রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। ষোড়শ অর্থ কমিশনের সুপারিশের পর গ্যাপ ফান্ড বন্ধ হয়ে যাওয়ায় ত্রিপুরা আর্থিকভাবে কিছুটা সমস্যার মুখে পড়েছে বলেও জানান তিনি।এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের কাছে প্রয়োজনীয় সহায়তার দাবি জানানো হয়েছে। তবে আর্থিক চ্যালেঞ্জের প্রভাব রাজ্যের নিয়োগ প্রক্রিয়ায় পড়বে না বলে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, আগামীতেও রাজ্যে আরও চাকরির সুযোগ তৈরি হবে এবং নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকবে।পাশাপাশি বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টিও সরকার গুরুত্ব সহকারে দেখছে বলে জানান তিনি। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও কর্মসংস্থান ও সাধারণ মানুষের স্বার্থে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ চালিয়ে যাবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।
চাকরিতে নিয়োগ চলবে, গ্যাপ ফান্ড নিয়ে কেন্দ্রকে দাবি ত্রিপুরার
