পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে আগরতলার আইএমএ হাউসে অনুষ্ঠিত হলো অল ইন্ডিয়া পঞ্চায়েত পরিষদের বর্ধিত সভা। সভায় পঞ্চায়েত ব্যবস্থার উন্নয়ন, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং স্থানীয় স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস দলের বিধায়ক বিরোজিৎ সিনহা সহ অল ইন্ডিয়া পঞ্চায়েত পরিষদের অন্যান্য সদস্য ও প্রতিনিধিরা। পঞ্চায়েতকে আরও শক্তিশালী করে সাধারণ মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
পঞ্চায়েত ব্যবস্থা শক্তিশালী করতে আইএমএ হাউসে বর্ধিত সভা
