মেলাঘরের বরদোয়াল এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ১০,৩২৩-এর প্রাক্তন শিক্ষক দীপক দাসের। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর কর্মীর চালানো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি।ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় দীপক দাসকে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ইন্দিরা নগর কলোনির বাড়িতে নিয়ে আসা হলে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান স্থানীয় বাসিন্দা, প্রাক্তন সহকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।মরদেহে শ্রদ্ধা জানান বিজেপি ধনপুর যুব মোর্চার সভাপতি গৌতম ঘোষ এবং সিপিআইএম-এর সোনামুড়া বিধানসভার বিধায়ক শ্যামল চক্রবর্তী। দলমত নির্বিশেষে সকলেই ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান।
নেশাগ্রস্ত গাড়ির ধাক্কায় প্রাণ গেল প্রাক্তন শিক্ষক দীপক দাসের, শোকে মেলাঘর
