দিব্যাঙ্গজন বেকারদের কর্মসংস্থান-সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আগরতলায় অনুষ্ঠিত হলো সাংগঠনিক আলোচনা সভা। রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে আয়োজিত এই সভায় দিব্যাঙ্গজনদের বিভিন্ন সমস্যা ও তাঁদের অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিকে সামনে রেখে মোট ১৯ দফা দাবি সনদ গৃহীত হয়। নেতৃত্বের পক্ষ থেকে দিব্যাঙ্গজনদের সমস্যা সমাধানে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকার দাবি জানানো হয়।আলোচনায় বক্তারা বলেন, শারীরিক প্রতিবন্ধকতা যেন কর্মসংস্থান বা সামাজিক মর্যাদার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি। বিশেষ করে বেকার দিব্যাঙ্গজনদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ তৈরির উপর গুরুত্ব দেওয়া হয়।এদিনের কর্মসূচির পাশাপাশি উপস্থিত সকলকে নিয়ে রাখি উৎসবও পালন করা হয়। সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা দিয়ে উৎসবের আবহে দিনটি উদযাপন করেন উপস্থিত সকলে।
দিব্যাঙ্গজন বেকারদের চাকরির দাবিতে সরব নেতৃত্ব, গৃহীত ১৯ দফা দাবি সনদ
