Headlines

ভিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, ২৮ সেপ্টেম্বর ভোট

আগরতলা: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভিসি নির্বাচন। ভোটগ্রহণের পর ৫ অক্টোবর হবে ভোট গণনা।নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। প্রার্থী বাছাই থেকে শুরু করে প্রচার-পর্ব—সব ক্ষেত্রেই তৎপরতা বাড়ছে। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পরই গোটা নির্বাচনী প্রক্রিয়া আরও স্পষ্ট হবে।ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *