আগরতলার আখাউড়া রোডে গাড়ি চালানো শেখার সময় দুর্ঘটনায় পড়ল একটি গাড়ি। জানা গেছে, রাজ্য পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের মেয়ে গাড়ি চালানো শেখার সময় এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক ই-রিকশাচালকও রয়েছেন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা শুরু হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার সময় গাড়িটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল এবং ঠিক কী পরিস্থিতিতে সংঘর্ষটি ঘটে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
আখাউড়া রোডে গাড়ি দুর্ঘটনা, আহত ই-রিকশাচালকসহ কয়েকজন! ঘিরে উত্তেজনা
