Headlines

ই-অটো ও অটোচালকদের ৭ দফা দাবি, GRP SP-কে ডেপুটেশন

ই-অটো ও অটো রিকশা চালকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং পরিবহন শ্রমিকদের স্বার্থে সাত দফা দাবি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হল ত্রিপুরা ইলেকট্রনিক রিকশা শ্রমিক সমিতি। সংগঠনের পক্ষ থেকে GRP SP কিশোর দেববর্মার কাছে ডেপুটেশন প্রদান করা হয়।সংগঠনের দাবি, পারমিট সংক্রান্ত জটিলতা, অযথা মামলা ও জরিমানা, ট্রাফিক পুলিশের হয়রানি, নষ্ট ট্রাফিক সিগন্যাল, রাস্তার মাঝখানে ডাস্টবিন এবং যানজটের মতো একাধিক সমস্যায় অটোচালক ও পরিবহন শ্রমিকরা সমস্যার মুখে পড়ছেন।এই পরিস্থিতিতে সাত দফা দাবির মাধ্যমে প্রশাসনের কাছে দ্রুত সমস্যাগুলির সমাধানের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি অটোচালকদের অযথা হয়রানি ও অনিয়মিত জরিমানা বন্ধ করে আইন অনুযায়ী স্বচ্ছ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিনের সমস্যাগুলি দ্রুত সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *