Headlines

শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ‘যুব সংবাদ ২০২৬’-এ বিপ্লব দেব, ভবিষ্যৎ গড়ার বার্তা

শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময়, ভবিষ্যৎ পরিকল্পনা এবং যুব সমাজের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করতে উদয়পুর মহকুমার জামজুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘যুব সংবাদ ২০২৬’ কর্মসূচি।বিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। এছাড়াও উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার পাল, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ অন্যান্য বিশিষ্টজনেরা।এদিন শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি মতবিনিময় করেন সাংসদ বিপ্লব কুমার দেব। পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং দেশের উন্নয়নে যুব সমাজের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।মতবিনিময় পর্বে শিক্ষার্থীরা শিক্ষা, ভবিষ্যৎ পরিকল্পনা, কর্মসংস্থান ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে সাংসদের কাছে প্রশ্ন রাখে। তাঁদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস, জ্ঞান, দক্ষতা ও ইতিবাচক চিন্তাভাবনার গুরুত্ব তুলে ধরেন তিনি।বিপ্লব কুমার দেব বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই নিজেদের স্বপ্ন পূরণে অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।তাঁর মতে, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবার সুযোগ তৈরি করে।অনুষ্ঠান শেষে জামজুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন পরিদর্শন করেন সাংসদ। বিদ্যালয়ের পরিকাঠামো ও শিক্ষার পরিবেশ সম্পর্কেও খোঁজখবর নেন তিনি। অনুষ্ঠানের সফল আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপস্থিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *