Headlines

কাঞ্চনপুরে বড়সড় মাদকবিরোধী অভিযান, ৯,৫০০ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল অসম রাইফেলস ও কাঞ্চনপুর থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ৩১ আগস্ট যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৯,৫০০টি ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লক্ষ টাকা।অভিযানে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা একটি TVS Apache মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়।উদ্ধার হওয়া ইয়াবা, গ্রেফতার ব্যক্তি এবং বাজেয়াপ্ত মোটরসাইকেল পরবর্তী তদন্ত ও আইনানুগ ব্যবস্থার জন্য কাঞ্চনপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।উত্তর-পূর্বাঞ্চলে মাদক পাচার রুখতে অসম রাইফেলসের চলমান অভিযানের অংশ হিসেবেই এই অভিযান বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *