Headlines

ভিলেজ ভোটে জোটের ইঙ্গিত! মুখ্যমন্ত্রীর বার্তা, আজ ত্রিপুরায় বিএল সন্তোষ

ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। জোটের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। নির্বাচনী সমীকরণ নিয়ে দলীয় নেতৃত্বের মধ্যে শুরু হয়েছে আলোচনা।এরই মধ্যে আজ ত্রিপুরায় আসছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। তাঁর সফরকে ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে আগ্রহ। ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দলীয় কৌশল ও সম্ভাব্য জোটের রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।মুখ্যমন্ত্রীর ইঙ্গিত এবং বিএল সন্তোষের সফর—দুই ঘটনাকে ঘিরেই এখন নজর রাজ্যের রাজনৈতিক মহলের। আগামী দিনে ভিলেজ ভোটের সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *