প্রয়াত প্রাক্তন মন্ত্রী অনিল সরকারের ৮৮তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য দপ্তর আম্বেদকর ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সংগঠনের সদস্য ও উপস্থিত বিশিষ্টজনেরা।অনিল সরকারের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা তুলে ধরে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে তাঁর আদর্শ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আগামী প্রজন্মের সামনে তুলে ধরার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
আম্বেদকর ভবনে শ্রদ্ধায় স্মরণ অনিল সরকার, পালিত ৮৮তম জন্মদিন
