শারদীয় উৎসবকে সামনে রেখে আগরতলাবাসীকে সর্বোচ্চ নাগরিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মেয়র দীপক মজুমদার।পৌর নিগমের কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কাউন্সিলররা। উৎসবের দিনগুলিতে শহরের পরিষেবা সচল রাখা, পরিচ্ছন্নতা, যান চলাচলসহ বিভিন্ন নাগরিক পরিষেবা নিয়ে আলোচনা হয়।উৎসবের সময় সাধারণ মানুষের যাতে কোনও ধরনের অসুবিধার মুখে পড়তে না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।
শারদীয় উৎসবের আগে প্রস্তুতি তুঙ্গে, আধিকারিক-কাউন্সিলরদের নিয়ে মেয়রের গুরুত্বপূর্ণ বৈঠক
