মান্দাই ব্লকের অধীন হারবাং পঞ্চায়েতে কর্তব্যে গাফিলতির অভিযোগ ঘিরে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। অভিযোগ, পঞ্চায়েত সচিবসহ কর্মীদের গাফিলতির কারণে সাধারণ মানুষকে পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা পেতে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।বিশেষ করে সাধারণ পঞ্চায়েতের ROR-এর জন্য মাসের পর মাস পঞ্চায়েতে ঘুরেও কাজ না হওয়ার অভিযোগ উঠেছে। দূরদূরান্ত থেকে বিভিন্ন প্রয়োজনে পঞ্চায়েতে এসে কাজ না করাতে পেরে খালি হাতে ফিরতে হচ্ছে বহু মানুষকে।স্থানীয়দের আরও অভিযোগ, কোনো স্পষ্ট কারণ ছাড়াই কর্মদিবসেও পঞ্চায়েত বন্ধ থাকছে। ফলে সরকারি পরিষেবা নিতে এসে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি, পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি দ্রুত খতিয়ে দেখে সাধারণ মানুষের দুর্ভোগের অবসান করবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
কর্মদিবসেও বন্ধ হারবাং পঞ্চায়েত! হয়রানিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ
