সালেমা: দুষ্কৃতীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত রাবার বাগান। অভিযোগ, রাতের অন্ধকারে বাগানে ঢুকে একাধিক রাবার গাছ নষ্ট করে দেয় দুষ্কৃতীরা। সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনাটি কমলপুর মহকুমার সালেমা এলাকার। রাবার গাছগুলির ক্ষয়ক্ষতি ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কী কারণে বাগানে হামলা চালানো হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
দুষ্কৃতীদের তাণ্ডবে তছনছ রাবার বাগান! সালেমায় আতঙ্ক
