Headlines

“ভুল ওষুধ খাইয়ে স্বামীকে পাগল করার অভিযোগ! স্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি”

নিজের স্ত্রীই ভুল ওষুধ খাইয়ে তাঁকে অসুস্থ ও মানসিকভাবে ভারসাম্যহীন করে তুলছেন—এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রভাস চন্দ্র গন। তাঁর দাবি, স্ত্রী পেশায় একজন নার্স এবং বাড়ির জায়গা দখলের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তাঁকে ভুল ওষুধ খাওয়ানো হচ্ছে।প্রভাস চন্দ্র গনের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁকে অসুস্থ ও ‘পাগল’ হিসেবে পরিবারের সদস্য এবং অন্যদের কাছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এমনকি চিকিৎসার নাম করে ভুল ওষুধ দেওয়ার ফলেই তাঁর শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তিনি।ঘটনার পেছনে সম্পত্তি সংক্রান্ত স্বার্থ রয়েছে বলে অভিযোগ তাঁর। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের বক্তব্য ও অভিযোগের বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রভাস চন্দ্র গন।তবে তাঁর তোলা অভিযোগগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে অভিযুক্ত স্ত্রীর বক্তব্য জানা গেলে ঘটনার পূর্ণ চিত্র আরও স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *