চিত্তরঞ্জন এলাকা থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধারে বড়সড় সাফল্য পূর্ব থানার পুলিশের। শ্রীজীব সাহার বাড়িতে চুরির ঘটনায় তদন্তে নেমে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ এক চোরকে আটক করেছে পুলিশ। পাশাপাশি চুরি করা স্বর্ণালংকার কেনাবেচার অভিযোগে একটি স্বর্ণের দোকানের বিক্রেতাকেও আটক করা হয়েছে বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়, চুরির অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পূর্ব থানার পুলিশ। তদন্তের সূত্র ধরে চিত্তরঞ্জন এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি। ঘটনার সঙ্গে স্বর্ণের দোকানের এক বিক্রেতার যোগসূত্র পাওয়ায় তাকেও আটক করা হয়েছে।ঘটনার বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার। চুরি, উদ্ধার এবং আটক ব্যক্তিদের ভূমিকা নিয়ে তদন্ত চালানো হচ্ছে বলে জানা গেছে।ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
চিত্তরঞ্জনে চুরির কিনারা! চোরসহ স্বর্ণের দোকানের বিক্রেতা আটক, উদ্ধার চুরি যাওয়া গয়না
