নেশাবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল কাঞ্চনপুর থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯,৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।জানা যায়, কাঞ্চনপুর মহকুমার পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথের নেতৃত্বে কাঞ্চনপুর থানার ওসি শ্রীকান্ত রুদ্র পাল এবং আসাম রাইফেলসের যৌথ বাহিনী রবীন্দ্রনগর FCI গোডাউন সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই একটি বাইকসহ শংকর রিয়াং নামে এক যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ৯,৫০০টি ইয়াবা ট্যাবলেট।এসডিপিও উৎপলেন্দু দেবনাথের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। ঘটনায় 31/26 KCP/PS/NDPS ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের বাড়ি কাঞ্চনপুর থানাধীন সুকনাছড়া এলাকায়। দীর্ঘদিন ধরে সে নেশা কারবারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া ইয়াবাগুলি কাঞ্চনপুর থেকে ধলাই জেলার মনুর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে।ঘটনায় নেশা কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
কাঞ্চনপুরে বড়সড় ইয়াবা উদ্ধার, ৯,৫০০ ট্যাবলেটসহ যুবক আটক!
