Headlines

ডায়ালাইসিস বেডে রোগী, নেই বিদ্যুৎ! জেনারেটর থেকেও মিলছে না সমাধান

উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালের ডায়ালাইসিস বিভাগে একাধিক সমস্যার অভিযোগ উঠেছে। ডায়ালাইসিস চলাকালীন বিদ্যুৎ চলে যাওয়ায় রোগীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ। হাসপাতাল চত্বরে জেনারেটর থাকা সত্ত্বেও তা সময়মতো চালু না হওয়ায় পরিষেবা ব্যাহত হচ্ছে বলে দাবি রোগী ও পরিজনদের।ডায়ালাইসিসের মতো গুরুত্বপূর্ণ ও সময়সাপেক্ষ চিকিৎসা পরিষেবায় বিদ্যুৎ বিভ্রাট রোগীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি বিভাগে পরিকাঠামোগত আরও বেশ কিছু সমস্যা রয়েছে বলেও অভিযোগ সামনে এসেছে। রোগী ও পরিজনদের দাবি, দ্রুত সমস্যাগুলি চিহ্নিত করে স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হোক।ধর্মনগর জেলা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রে ডায়ালাইসিস পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেদিকে হাসপাতাল কর্তৃপক্ষের জরুরি নজর দেওয়ার দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *