রাজ্যের প্রধান সরকারি হাসপাতাল জিবি পন্থ হাসপাতালে ফের রোগী মৃত্যুকে কেন্দ্র করে উঠল পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ। ৮ মাসের সন্তানকে রেখে মৃত্যু হয়েছে মন্টি ভৌমিক নামে এক গৃহবধূর। তাঁর বাপেরবাড়ি গান্ধীগ্রামে এবং শ্বশুরবাড়ি উদয়পুরে বলে জানা গেছে।পরিবারের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা ও পরিষেবা প্রদানের ক্ষেত্রে গাফিলতির কারণেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মন্টি ভৌমিকের। মাত্র ৮ মাসের শিশুকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত করে তাঁর এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।ঘটনাকে ঘিরে হাসপাতালের পরিষেবা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনও গাফিলতি ছিল কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে। পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত কারণ প্রকাশের দাবি জানিয়েছে।
জিবি হাসপাতালে ফের মৃত্যু, ৮ মাসের শিশুকে রেখে প্রাণ গেল মায়ের! পরিষেবা নিয়ে ক্ষোভ
