Headlines

ক্লাসেই অসুস্থ ১৩ পড়ুয়া! শ্বাসকষ্টে আতঙ্ক বিলোনিয়ার স্কুলে

বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুরের এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বিদ্যালয়ের অন্যান্য পড়ুয়া ও অভিভাবকরা।জানা গেছে, সপ্তম শ্রেণির প্রায় ১৩ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাঁদের মধ্যে একজন ছাত্র এবং বাকি ১২ জন ছাত্রী। অসুস্থ পড়ুয়াদের শ্বাসকষ্ট, হাত-পা খিঁচে যাওয়া এবং বুক জ্বালাপোড়ার মতো উপসর্গ দেখা দেয়। কয়েকজন সংজ্ঞা হারিয়েছে বলেও জানা গেছে। বর্তমানে তাঁদের বিলোনিয়া হাসপাতালে চিকিৎসা চলছে।অভিভাবকদের অভিযোগ, পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ার পর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়নি। পরে পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়ার খবর পেয়ে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা সেখানে ছুটে যান।এদিকে, একই বিদ্যালয়ে এর আগেও পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। ফলে কী কারণে বারবার এমন ঘটনা ঘটছে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে অভিভাবক মহলে।ঘটনার খবর পেয়ে হাসপাতালে ও বিদ্যালয়ে ছুটে আসেন জেলা শিক্ষা আধিকারিক এবং বিলোনিয়া মহকুমা শাসক। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষার্থীদের অসুস্থতার প্রকৃত কারণ চিকিৎসা ও প্রশাসনিক তদন্তের পরই স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *