বিশালগড়ের করইমুড়া স্কুল মাঠে বুধবার দুপুরে অনুষ্ঠিত হলো ‘অপারেশন সিন্দুর সিজন-২’ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে ফাইনাল ম্যাচের শুভ সূচনা হয়।ফাইনালে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল—করইমুড়া প্লে সেন্টার ও বাধারঘাট প্লে সেন্টার। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে সকাল থেকেই মাঠে ভিড় জমাতে শুরু করেন ক্রীড়াপ্রেমীরা। ম্যাচ শুরু হতেই দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় সরগরম হয়ে ওঠে গোটা মাঠ।ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুশান্ত দেব, জেলা উত্তরের সভাপতি বিপ্লব চক্রবর্তী, বিশালগড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।দুই শক্তিশালী দলের এই গুরুত্বপূর্ণ ফাইনাল ঘিরে করইমুড়া স্কুল মাঠের চারপাশে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
⚽ করইমুড়ায় জমজমাট অপারেশন সিন্দুর সিজন-২ ফাইনাল
