দক্ষিণ ত্রিপুরা: বিশ্ব নারিকেল দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার হিছাছড়া ও সকবাড়িতে বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অধীন নারিকেল উন্নয়ন বোর্ডের উদ্যোগে Demonstration-cum-Seed Production Farm-এ এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।কৃষকদের মধ্যে নারিকেল চাষের প্রসার, উৎপাদন বৃদ্ধি এবং নারিকেল থেকে মূল্য সংযোজিত পণ্য তৈরির সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বাড়ানোই ছিল কর্মসূচির মূল লক্ষ্য।অনুষ্ঠানে আধুনিক নারিকেল চাষের পদ্ধতি, রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ, নারিকেলভিত্তিক মূল্য সংযোজিত পণ্য তৈরি এবং সফল চাষিদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হয়।এ বছরের বিশ্ব নারিকেল দিবসের প্রতিপাদ্য— “Coconuts in Times of Uncertainty: Securing Food, Energy, and Livelihoods”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারিকেলকে খাদ্য, জীবিকা ও অর্থনৈতিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ উৎস হিসেবে তুলে ধরা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন KVK-এর ঈঙ্গিতা গুহাইন, সমাজসেবী কমল কৃষ্ণ সেন এবং কলাছড়ার এগ্রি সেক্টর অফিসার বসিল দেববর্মা। কর্মসূচিতে কৃষকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
বিশ্ব নারিকেল দিবসে দক্ষিণ ত্রিপুরায় সচেতনতা কর্মসূচি! আধুনিক চাষে জোর
