Headlines

চিকিৎসকের বদলি রুখতে পথে সাধারণ মানুষ! মাছলি স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার জগৎ বিলাস চাকমাকে রাখার দাবি

চিকিৎসকের বদলির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামলেন সাধারণ মানুষ। মাছলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. জগৎ বিলাস চাকমার বদলি ঠেকাতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।এলাকাবাসীর দাবি, মাছলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে ডা. জগৎ বিলাস চাকমার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর বদলি হয়ে গেলে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পেতে সমস্যায় পড়বেন বলে আশঙ্কা তাঁদের।তাই জনস্বার্থের কথা বিবেচনা করে অবিলম্বে তাঁর বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করে মাছলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই তাঁকে বহাল রাখার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।স্থানীয়দের বক্তব্য, প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করার পরিবর্তে কর্মরত চিকিৎসককে বদলি করা হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন। দ্রুত দাবি পূরণ না হলে আগামীদিনে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *