Headlines

কমলাসাগরে কৃতী পড়ুয়াদের সংবর্ধনা, শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার বার্তা বিজেপির

কমলাসাগর: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানাল ১৫ কমলাসাগর বিজেপি মণ্ডল। শুক্রবার দুপুরে কাজারিয়া কমিউনিটি হলে আয়োজিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেব রায়, সিপাহীজলা জেলা উত্তরের যুব মোর্চার সভাপতি সৈকত সাহা, জেলা উত্তরের সভাপতি বিপ্লব চক্রবর্তী, কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব, যুব মোর্চার রাজ্য সভাপতি অরিন্দম দেব-সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও শুভেচ্ছা তুলে দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেব রায় শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। পাশাপাশি বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মানুষকে প্রতিদিনই নিজেকে আপডেট রাখতে হবে।শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে আয়োজকদের পক্ষ থেকে তাদের উৎসাহিত করা হয়। অনুষ্ঠান ঘিরে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *